- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে দানবীর রাগীব আলীর অভিনন্দন
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৪ | রবিবার
চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দানবীর ড. রাগীব আলী। এক অভিনন্দনবার্তায় তিনি বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও ডিজিটাল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনলাইন গণমাধ্যম। আর অনলাইন গণমাধ্যম কর্মীদের অন্যতম প্লাটফর্ম হিসেবে সিলেট অনলাইন প্রেসক্লাব একটি স্মারক প্রতিষ্ঠানের মতো কাজ করছে। আগামীতে এই ক্লাব ডিজিটাল সাংবাদিকতায় গতিশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, অতীতের মতো আগামীতেও ক্লাবে প্রতি তাঁর সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আগামী ২০২৪-২০২৫ সেশনের জন্য মুহিত চৌধুরী সভাপতি, মকসুদ আহমদ মকসুদ সাধারণ সম্পাদক ও তাওহীদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ- সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো: কামাল আহমদ, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সদস্য পদে মাহমুদ খান, শহিদুর রহমান জুয়েল ও আব্দুল হাসিব রয়েছেন।
নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধরী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী ও সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত অপি।
প্রসঙ্গত, সিলেট অনলাইন প্রেসক্লাবের অফিসদাতা হলেন উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

