সর্বশেষ

» রোটারি ক্লাব সিলেট হিল টাউন এর ভ্যানগাড়ী ও ছাগল বিতরন

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক: রোটারি ক্লাব অব সিলেট হিল টাউন এর উদ্যোগে একজন প্রতিবন্ধীকে ফল ব্যবসার জন্য একটি ভ্যানগাড়ী ও তিনটি পরিবারের মধ্যে ছাগল বিতরন করা হয়। এসময় বক্তারা বলেন, রোটারিয়ানরা সব সময় আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো প্রতিদান নয়, মানুষ হিসেবে মানুষের সেবা করার মনোভাব থেকেই রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে ।

২৯ ডিসেম্বর শুক্রবার রাতে নগরীর আম্বর খানা এলাকায় রোটারি ক্লাব সিলেট হিল টাউন উদ্যোগে একজন প্রতিবন্ধীকে ভ্যানগাড়ী ও তিনটি পরিবারের মধ্যে ছাগলও দুস্থ রোগীর মধ্যে অর্থ বিতরন করা হয়। এ উপলক্ষে
রোটারি ক্লাব সিলেট হিল টাউন প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আব্দুল্লাহ আল -মামুন এর সভাতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যনোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মোঃ দিদার হুসাইন, পিপি রোটারিয়ান মোঃ আবুল হাসনাত, পিপি রোটারিয়ান মোঃ আলাউদ্দিন, পিপি রোটারিয়ান মাসুম আহমদ চৌঃ, পিপি রোটারিয়ান কামাল উদ্দিন ভুঁইয়া রোটারিয়ান মোঃ আবদুল মুক্তাদির, রোটারিয়ান হাফিজুল ইসলাম হাফিজ, রোটারিয়ান মাসুক আহমদ, রোটারিয়ান আমিন উদ্দিন, রোটারিয়ান সোহেল মাহমুদ, রোটারিয়ান তাইবুর রহমান প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930