সর্বশেষ

» ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতির মাতৃবিয়োগে মুসলিম খানের শোক

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৩ | সোমবার

বৃটেনে পেশাদার বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশী কমিউনিটির সিনিয়র সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরীর মা, মোছাম্মৎ আম্বিয়া বেগম চৌধুরী গত ১০ সেপ্টেম্বর সকালে লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার গ্রা‌মের বাড়ী সুনামগ‌ঞ্জের জগন্নাথপুর উপ‌জেলার পাঠলী গ্রা‌মে। ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে ফরেস্ট গেইট কবরস্থানে দাফন করা হবে। মরহুমা গত ৩৩ বছর  থে‌কে ব্রিটে‌নে বসবাস ক‌রে আস‌ছি‌লেন। চার পুত্র ও এক কন্যার এই জননীর সন্তানরা সাংবা‌দিকতা, ব্যারিষ্টার সহ নানা পেশায় ব্রিটে‌নে স্বনামে খ্যাত।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এমএসটিভি ইউকে’র সম্পাদক মুসলিম খান। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031