সর্বশেষ

» দক্ষিণ সুরমায় চুরির দায়ে হোটেল কর্মচারী আটক

প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৯ | রবিবার

নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমায় চুরির দায়ে শাপলা আবাসিক হোটেলের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটক কর্মচারীর নাম মোঃ কয়েছ আহমদ। সে বরইকান্দি ইউনিয়নের জৈনপুর গ্রামের মৃত হুছন মিয়ার পুত্র।

জানা যায়,গত রাতে দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন এবং যুবলীগ নেতা এনামুল হক ‘শাপলা আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে রাত্রিযাপন করেন। সকালে ঘুম থেকে জেগে তারা তাদের সাথে থাকা নগদ ২ লক্ষ টাকা এবং ৩ টি মোবাইল ফোন খুঁজে পাননি। সকাল ৯ টার দিকে সেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন একই হোটেলের কর্মচারী মোঃকয়েছ আহমদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই সকাল ১০ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ হোটেলে অভিযান চালিয়ে আসামী কয়েছ আহমদকে আটক করে।

পুলিশ সূত্র জানায়,থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ২ টার দিকে আটক আসামী কয়েছ আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031