সর্বশেষ

» শান্তিগঞ্জ জামলাবাদ প্রাইমারী স্কুলের প্রমি’র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট :  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফাহিয়া ফেরদৌস প্রমি। সে স্থানীয় নোয়াখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৌচাক মিষ্টিঘরের স্বত্তাধিকারী জামলাবাদ গ্রামের লাইসেন্সবাড়ীর বুরহান উদ্দিনের মেয়ে। তার মা একজন গৃহিনী।

সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফলে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে। সে জানায়, তার শিক্ষকগণ ও মা-বাবার সঠিক গাইডলাইনের কারণে এই ফলাফল অর্জনে সক্ষম হয়েছে। শিক্ষাজীবনের প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রাখতে সে সকলের কাছে দোয়া প্রার্থী।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930