- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» পবিত্র শবে মেরাজ আজ
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক:: যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শবে মেরাজ রাতটি বিশেষ মর্যাদাপূর্ণ হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে অতিবাহিত করেন। এই দিনে অনেকে নফল রোজাও রাখেন।
এদিকে পবিত্র শবে মেরাজ উদযাপন উপলক্ষে শনিবার দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’র গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহা. বশিরুল আলম। আলোচক হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল কাদির।
ইসলামে শবে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।
এজন্য মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আাশায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে, বাড়িতে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবেন।
উল্লেখ্য, ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা:) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।
রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে। তাই এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। এ মাসের বড় বৈশিষ্ট্য হলো— এ মাস আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

