সর্বশেষ

» চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ষসেরা ফিচার রিপোর্টার কানাইঘাটের রুমান হাফিজ

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০২৩ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্ষসেরা ফিচার রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টডটকম-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রুমান হাফিজ। অনুসন্ধানী, ফিচার এবং বর্ষসেরা সাংবাদিক এই তিন ক্যাটাগরিতে তিনজনকে পুরস্কার দেওয়া হয়। গত এক বছরে (২০২২) করা প্রতিবেদনে বিচারকের রায়ে এ পুরস্কার দেওয়া হয়।

গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকাপোস্টডটকমে ‘পাঁচ বছরে একদিনও ক্লাস মিস দেননি মামুন’ শিরোনামে প্রকাশিত ফিচারের জন্য বর্ষসেরা ফিচার রিপোর্টার নির্বাচিত হন রুমান হাফিজ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত চবিসাস-এর বার্ষিক সাধারণ সভায় বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ টাকা দেওয়া হয়।

সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ড. মো. শহীদুল হক, চবিসাস-এর সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার চট্টগ্রাম ব্যুরো তাসনীম হাসান এবং সাবেক সভাপতি ও এখন টেলিভিশন-এর স্টাফ রিপোর্টার আশহাবুর রহমান শোয়েব।
উল্লেখ্য, মেধাবী সাংবাদিক রুমান হাফিজের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলায়।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31