- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» বিএনপির আন্দোলনকে দমন করার একটা মাস্টারপ্ল্যান আঁকছেন শেখ হাসিনা: রিজভী
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ‘আগুন সন্ত্রাস’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির চলমান আন্দোলনকে দমন করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগও করেছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশবাসী জানে আগুন সন্ত্রাসের হোতা কারা? আগুন সন্ত্রাস করেছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এমপি ও গোয়েন্দা সংস্থার লোকেরা। আগুন সন্ত্রাসের হোতা আওয়ামী লীগই।’
এর আগে গত রোববার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ২০১৩,১৪ ও ১৫ সালে অগ্নি সন্ত্রাস করে পেট্রল বোমা দিয়ে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষকে হত্যা করেছে আন্দোলনের নামে। এই সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রেহাই নাই, তাদের রক্ষা নাই।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ‘রহস্যজনক’ আখ্যা দিয়ে রিজভী বলেন, শেখ হাসিনার মুখে আবারও আগুন সন্ত্রাসের কথায় জনগণ আতঙ্কিত। আবারও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার একটা মাস্টারপ্ল্যান আঁকছেন শেখ হাসিনা। অগ্নি সন্ত্রাস শব্দটিকে আবারও নতুন করে ব্যবহারের মাধ্যমে বিএনপির ওপর চাপ প্রয়োগ করার কৌশল নেওয়া হচ্ছে।
রিজভী বলেন, বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে নিতে কোটি কোটি টাকা ব্যয় করে সরকার নিজেদের লোক ও গোয়েন্দা সংস্থাকে দিয়ে বাসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপির ওপর দোষ চাপিয়েছে। বর্তমানে আবার আগ বাড়িয়ে অগ্নি সন্ত্রাসের কথা বলছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের আন্দোলন করার সময় আওয়ামী লীগ যে কাজটি করবে, সেটাই তারা এখন বলছে। এই কাজ আওয়ামী লীগ বহুবার করেছে। এখন আবার করবে তা আগেই বলে দিচ্ছে।
শনিবার ফরিদপুরে গণসমাবেশ পণ্ড করতে ক্ষমতাসীনরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ফরিদপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতায় নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে। গভীররাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বাসায় পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

