- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
» সিলেটে দিনব্যাপী মোবাইল সংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক::
চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি ও মোজো এক্সপার্ট সাদিকুর রহমান সাকী’র আয়োজনে দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে বিভাগের বিভিন্ন উপজেলার প্রায় দেড়শো জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা শুরু হওয়া প্রশিক্ষণে মোজা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. জামিল খান মোবাইল সাংবাদিকতা ও বেশ কয়েকটি বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।
সন্ধ্যায় আয়োজন করা হয় সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের। সাদিকুর রহমান সাকীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সনদ বিতরণ করেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমেদ, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপুুর্ব শর্মা, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক এন টিভির সিলেট ব্যুরো প্রধান মারুফ আহমদ। এছাড়া আরও বক্তব্য রাখেন মোজা বিশেষজ্ঞ ও প্রশিক্ষক ড. জামিল খান, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলী আহসান হাবিব, এ কে এম তুহাম, মইনুদ্দিন মিলন, জয়নাল আজাদ, কামরুল ইসলাম জনি, মোঃ হানিফ উদ্দিন সুমন, মোহাম্মদ আব্দুল্লাহ, মাছনুনা জামান মাসছি, সন্দীপ শুভ, জিল্লুর রহমান জিল্লু, লিমন তালুকদার, রুমানা আরফিন, মোঃ আব্দুল মান্নান সহ অন্যান্যরা।
সমাপনীয় অনুষ্ঠানে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেন বর্তমান ডিজিটাল বাংলাদেশে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব অনেক। এজন্য এর অপপ্রয়োগ বন্ধ করে এর সঠিক চর্চা করার জন্য এধরণের প্রশিক্ষণ বেশি বেশি করা দরকার। আগামীতে এমন আয়োজনে তিনি সর্বাত্নক সহযোগিতার আশ্বাস জানানোর পাশাপাশি এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগে পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট অনলাইন প্রেসক্লাব

