- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- কানাইঘাট স্বাস্থ্যকমপ্লেক্সসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান
- কানাইঘাট অ্যাসেসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট রাজাগঞ্জে দুই সন্তানে জননী প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
» সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা
প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশের মেয়েরা। এর মধ্য দিয়ে সাবিনা-স্বপ্নারা পেল প্রথমবারের মতো ভারত বধের স্বাদ।
ভারতকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ভুটানকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। আর স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত।
সাফের আসরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ নেপাল ও ভারত। বিশেষ করে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য ছিল খুব অরাধ্য। সেই অসাধ্য সাধন করেছেন আজ সাবিনারা। পুরো ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলেছে। ভারত সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি খেলায়।
ম্যাচের প্রথমার্ধে দুই গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে আরেক গোল করে বাংলাদেশ ম্যাচটা নিয়ে যায় ভারতের ধরাছোঁয়ার বাইরে। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ নারী ফুটবলে ভারতের বিপক্ষে এত স্বাচ্ছন্দ্যে খেলার ঘটনা এর আগে নেই খুব একটা।
সিনিয়র পর্যায়ে নারী ও পুরুষ মিলিয়ে ভারতকে ৩ গোলের ব্যবধানে হারানোর রেকর্ডও খুব একটা নেই। সেই হিসেবে সাবিনারা আজ নতুন মাইলফলকই স্থাপন করেছেন।
এর আগে ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নিয়ে। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুন থ্রু বাড়ান। এক পা ঘুরে স্বপ্না বল পান। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।
১০ মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রানী সরকার। থ্রো ইন থেকে বাংলাদেশ আক্রমণ রচনা করে। কৃষ্ণা বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ রাখেন। ডিফেন্ডার বাঁধা দেয়ার চেষ্টা করলেও কৃষ্ণা প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে আবার সেই সাবিনা-স্বপ্নার কম্বিনেশনেই গোল পায়। এবার সাবিনার বাড়ানো বলে স্বপ্না বক্সের মধ্যে কোনাকুনি শটে নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। এই গোলই বাংলাদেশকে এনে দেয় গ্রুপ শ্রেষ্ঠত্ব।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- কানাইঘাট স্বাস্থ্যকমপ্লেক্সসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন
- সৈয়দ হাতিম আলী স্কুলে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা, ফুটবলাররা পেলো নেট উপহার

