সর্বশেষ

» কানাইঘাট গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাট গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৯ আগস্ট গাছবাড়ী দক্ষিণ বাজারের ব্যবসায়ী সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি ডাঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে এ সভা পরিচালিত হয়। এরপর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সভাপতি কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং উক্ত সভায় নতুন কমিটি গঠনের পূর্বে আহবায়ক কমিটি গঠনের জন্য সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর উপস্তিত সবার সম্মতি ক্রমে ব্যবসায়ী মোঃ আবুল বাশারকে আহ্বায়ক ও ব্যবসায়ী মোঃ বুরহান উদ্দিনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সদস্যরা হচ্ছেন, মৌঃআলিম উদ্দিন, বিলাল উদ্দিন, আজমল হোসাইন, জিয়াউল হক, ও আবুল হোসেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031