- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» কানাইঘাটে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে আলেম-উলামারা: আব্দুল্লাহ শাকির
প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ বন্যা পরবর্তী কানাইঘাট উপজেলার কৃষক ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৮টি পরিবারের মধ্যে আস্ সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার ( ৩১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আবুল হোসেন চতুলীর সভাপতিত্বে ও মাও. জুনায়েদ শামসীর পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির।
বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু হানিফা, যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আব্দুল আউয়াল, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল আহমদ, দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আসআদ আহমদ, আস্-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকর্তা আরিফুর রহমান, স্বেচ্ছাসেবী আফজল আহমদ, দিলদার আহমদ, মাও. আরিফ রাব্বানী, নুরুল আলম প্রমুখ।
অর্থ সহায়তা প্রদানকালে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির তার বক্তব্যে বলেন, বিগত দু’দফা ভয়াবহ বন্যা চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবারের মধ্যে যেভাবে আলেম উলামাদের নিয়ে গঠিত বিভিন্ন চ্যারিটেবল ও সেবামূলক সংগঠন ত্রাণ বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন তা সব-সময় কানাইঘাটের মানুষ স্মরণ রাখবেন।
তিনি আরো বলেন, আমার আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে আলেম-উলামাদের সমন্বয়ে গঠিত সংগঠন বন্যা পরবর্তী কানাইঘাটের পুনবার্সন কার্যক্রমে এগিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, অর্থ সহায়তা প্রদান, কৃষকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন এতে করে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার উপকৃত হচ্ছেন।
তিনি আস্-সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক বিশিষ্ট আলেমেদ্বীন মাও. শেখ আহমদ উল্লাহ’র তত্ত্বাবধানে এ সংগঠনকে যারা অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন তাদের মাধ্যমে বন্যার সময় শত শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা পরবর্তী ২০৮টি পরিবারকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর