- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» অফিসের নতুন নিয়মে সেবা দেয়ায় কোনো প্রভাব পড়বে না: তাজুল ইসলাম
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সূচি কার্যকর করা হয়েছে আজ বুধবার (২৪ আগস্ট)। সরকারি নির্দেশ অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও নতুন সূচি অনুযায়ী কার্যক্রম শুরু হয়। কর্মকর্তা-কর্মচারীরা নতুন সূচি অনুযায়ী অফিসে আসেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও নতুন সূচি অনুযায়ী কার্যক্রম শুরু করতে দেখা যায়।
আজ বুধবার (২৪ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ওই সময় তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হলেও সেবা দেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, ‘সেবা দেয়ায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমি খবর নিয়েছি, সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সমস্ত সেবা দেয়া প্রয়োজন, তা এই নতুন সময়সূচিতেই দেয়া সম্ভব।
‘আমাদের কৃষি ক্ষেত্রের চাহিদার প্রেক্ষাপটে বিদ্যুৎ সরবরাহ খুব দরকার। আমাদের ফসল উৎপাদন করতে হবে। সারা পৃথিবী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বৈশ্বিক যে অবস্থা সৃষ্টি হয়েছে, সে জন্য খাদ্যদ্রব্যের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।
‘এ বিষয়ে এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়, তাহলে আমরা অন্য যে দেশগুলো যে সমস্যায় পড়ছে, সেখান থেকে রক্ষা পাওয়া যাবে। খাদ্যশস্য উৎপাদনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘অপচয় কখনোই সমর্থনযোগ্য নয়। অপচয় করলে চাপ সৃষ্টি হবে। জাতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হবে। আমরা অপচয় বন্ধ করতে পারলে ভালো। নতুন সময়সূচি কতদিন অব্যাহত থাকবে, সেটি নিয়ে টাইমফ্রেম ঠিক হয়নি।
‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের যতগুলো সুযোগ নেয়া উচিত, সবগুলোই নেয়া উচিত। ইউরোপসহ অন্যান্য দেশে শপিং মল ছয়টার মধ্যে বন্ধ হয়ে যায়। এশিয়াতেও কোনো কোনো জায়গায় ছয়টা বা আটটায় বন্ধ করে।’
বেসরকারি অফিসের বিষয়ে সরকার কিছু ভাবছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বেসরকারি অফিসের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আমার মনে হয় সরকারি অফিস যদি আগে বন্ধ হয়, ব্যাংক আগে বন্ধ হয়, স্বাভাবিকভাবে তারাও কর্মঘণ্টা কমাতে পারে। এটা নিয়ে পরবর্তী সময়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতে পারে।
‘যত বেশি বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় করতে পারি, তাহলে উৎপাদনে মূল্য কম পড়বে।’
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর