- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» অধিক মুনাফার জন্য কেউ কেউ আবার অতিরঞ্জিত করছে: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কিছু জিনিসের দাম বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে কেউ কেউ আবার অধিক মুনাফার জন্য অতিরঞ্জিত করছে।
শুভ জন্মষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
ভিডিও কনফারেন্সে গণভবন থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জেএম সেন হলে যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব জিনিসের দাম বেড়ে গেছে। ইউরোপে ইনফ্লেশন (মুদ্রাস্ফীতি) ১০ দশমিক ১ শতাংশে উঠে গেছে। সব দেশেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমাদের যে জিনিসগুলো আমদানি করতে হয়, তার প্রতিটির দাম বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখানে কিছুটা কৃচ্ছ্রসাধন করতে হবে। আমি জানি আমাদের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরে কিছু জিনিসের দাম বেড়ে গেছে। তবে যেটা স্বাভাবিকভাবে বাড়ার কথা নয়, কেউ কেউ আবার অধিক মুনাফার জন্য কিছু অতিরঞ্জিত করছে। কাজেই সেখানে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি এবং খোঁজখবর নিচ্ছি।
তিনি বলেন, আমরা কিছু ব্যবস্থা নেবো। যেমন- ৫০ লাখ মানুষ যাতে ১৫ টাকা কেজিতে চাল কিনতে পারে। এক কোটি মানুষকে আমরা পারিবারিক কার্ড দিয়ে দিচ্ছি, যাতে তারা ন্যায্যমূল্যে চাল-ডাল এবং তেল-চিনি কিনতে পারে। সেজন্য গতকাল আমি বৈঠক করেছি। প্রতিটি নিত্যপণ্যের দাম যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
এসময় বিত্তশালীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময়কালে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কখনো নিজের ভেতরে হীনম্মন্যতা রাখবেন না। নিজেকে আলাদা ভাববেন না। এই মাটিতে যাদের জন্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবে।
তিনি বলেন, আমরা মানবধর্মে বিশ্বাস করি। আমাদের মহানবি হজরত মুহাম্মদ (সা.) তাই করতেন। শ্রীকৃষ্ণ সে কথাই বলে গেছেন। পবিত্র কোরআনেও রয়েছে যার যার ধর্ম সে সে পালন করবে। কোনো ধর্মের ধর্মগুরু কখনো সংঘাত চাননি। শান্তি চেয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মেই কিছু মানুষ থাকে যারা একেকবার একেকটি সমস্যা তৈরির চেষ্টা করে। তবে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেই। কোনো ঘটনা ঘটার পর বিদেশিদের কাছে এমনভাবে প্রচার করা হয় যেন আমাদের দেশে সনাতন ধর্মের মানুষের অধিকার নেই। কিন্তু ঘটনার পর আমরা যে ব্যবস্থা নেই সেটি আর প্রচার হয় না।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর