সর্বশেষ

» জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আলোচনা সভা

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মহানগরীর কবি নজরুল অডিটোরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031