সর্বশেষ

» পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে সিলেট জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

প্রকাশিত: ১৫. আগস্ট. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপির পক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন. সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, যুবলীগ নেতা আবু সুফিয়ান, কুতুব, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031