সর্বশেষ

» কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্টিল নৌকা আটক করেছে থানা পুলিশ

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর লিজ বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি স্টিল বডি নৌকা আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল অভিযান চালিয়ে এই দুইটি নৌকা আটক করেন।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অভিযানের অংশগ্রহণকারী কোম্পানীগঞ্জ থানার এসআই মুস্তাক আহমদ জানান লিজ বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এ দুইটি নৌকাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31