সর্বশেষ

» জগন্নাথপুরের শাহ আবু তাহের কামালীর ইন্তেকাল: জানাযা শুক্রবার

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২২ | বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া খাদিমবাড়ী নিবাসী শাহ আবু তাহের কামালী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে মারা যান। মরহুমের জানাযা শুক্রবার বাদ জুমআ জগন্নাথপুরের শাহারপাড়া শাহ কামাল শাহ দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুম শাহ আবু তাহের কামালী দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সারে জনিত রোগে ভূগছিলেন। তিনি জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন। এর আগে তিনি সিলেটের গোলাপগঞ্জ, বিশ^নাথ ও হবিগঞ্জ জেলার সদর উপজেলায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুমের জানাযার নামাজে অংশগ্রহণ ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় জগন্নাথপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া কামনা করেছেন মরহুমের ভাগিনা বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জের আজীবন সদস্য ও জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হাজী সুহেল আহমদ খান টুনু। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031