- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» প্রমাণ হলো দেশের মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই: জি এম কাদের
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেছেন, ৫১ শতাংশেরও বেশি পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নির্দয় ও নজিরবিহীন। জ্বালানি তেলের এমন মূল্যবৃদ্ধিতে জনজীবনে মহাবিপর্যয় সৃষ্টি হবে। প্রমাণ হলো দেশের মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই।
শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, অকটেনের মূল্য এক লাফে ৫১ দশমিক ৬৮ শতাংশ বেড়ে প্রতি লিটার ৮৯ টাকার বদলে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ৮৬ টাকা লিটারের পেট্রোলের দাম ৫১ দশমিক ১৬ ভাগ বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ডিজেল ও কেরোসিন এর দাম ৪২ দশমিক ৫ ভাগ বেড়ে প্রতি লিটার ৮০ টাকার বদলে বিক্রি হচ্ছে ১১৪ টাকায়। অথচ, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী । গত ৪/৫ মাসে বিভিন্ন স্থানে বেঞ্চমার্ক ক্রুড ওয়েলের দাম কমেছে ২৯ থেকে ৩০ শতাংশ।
ইউএস বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ৮৯ ডলারের নিচে নেমে যায়। গত মার্চে যার দর উঠেছিল ১২৪ ডলারে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয় ৯৪ ডলারে। সারাবিশ্বে যখন জ্বালানি দেলের দাম কমতে শুরু করেছে, তখন দেশে তেলের মূল্য বৃদ্ধি সকল মহলকে হতাশ করেছে।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেড়ে যাবে পরিবহণ ব্যয়। নিত্যপণ্যের দাম বেড়ে যাবে কয়েকগুন। পাশাপাশি দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, বাড়বে দামও। এতে রপ্তানি শিল্পেও বিপর্যয় সৃষ্টি হবে। ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হবে দেশের অর্থনীতি। হাহাকার উঠবে সাধারণ মানুষের পরিবারে। তাই, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

