সর্বশেষ

» কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের মায়ের ইন্তেকাল: শোক

প্রকাশিত: ০১. আগস্ট. ২০২২ | সোমবার

চেম্বার প্রতিবেদক:: কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের আম্মা মজিদা খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)। তিনি আজ সকাল ১০.২০ ঘটিকার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মরহুমার জানাযা নামাজ আজ আসরের নামাজের পর গাছবাড়ীস্থ দর্জিমাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে
এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোক:

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের আম্মা মজিদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংসদের আহ্বায়ক আব্দুর রহীম, ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৮ নং ঝিংগাবিড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আবু বকর, সিলেট অনলাইন প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী তাওহীদুল ইসলাম। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মজিদা খাতুন ছিলেন এক মহিয়সী নারী। তিনি তাঁর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031