- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» সিলেটে প্রবাসী আলেমেদ্বীনের সাথে উলামা মাশায়েখ পরিষদের মতবিনিময়
প্রকাশিত: ২৮. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার
ডেস্ক রিপোর্ট: উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ বলেছেন, দুনিয়াব্যাপী ইসলামের সৌন্দর্য পৌঁছে দিতে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তাদের মাধ্যমে আজ মানুষেরা দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, আলেমেদ্বীন ও ইমাম খতীব হিসেবে শুধু মসজিদ মাদ্রাসার নেতৃত্বে নয়, জাতির নেতৃত্ব দেয়ার জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে মানবতার কল্যাণে নিবেদিত হওয়া সময়ের দাবী।
তিনি বুধবার রাতে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের উদ্যোগে মাসজিদ আদম নিউজার্সি, যুক্তরাষ্ট্রের ইমাম ও খতীব শায়খ মোঃ আব্দুল মান্নানের সাথে মতবিনিময় ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী ও মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মাওলানা খলীলুর রহমান, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী ও হাফিজ মাওলানা জিল্লুর রহমান প্রমুখ। হাফিজ মহি উদ্দীন নাকিবের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শায়খ মোঃ আব্দুল মান্নানের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী আদিব আব্দুল্লাহ।
সম্মাননা স্মারক গ্রহণের পর বক্তব্য উপস্থাপনকালে শায়খ মোঃ আব্দুল মান্নান বলেন, কুরআন, হাদীস-সুন্নাহ’র জ্ঞানার্জনে দিন দিন মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আল-হামদুলিল্লাহ। এই আগ্রহকে কাজে লাগাতে সার্বিক প্রস্তুতিসহ উলামায়ে কেরামের এগিয়ে আসা উচিৎ। নিজেদেরকে আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে সক্রিয় হওয়া জরুরী। প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে দাওয়াতে দ্বীনের কাজে মনোনিবেশ করতে হবে। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

