- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্য সহায়তা পেল কানাইঘাটে বন্যা দুর্গত ২’শ পরিবার
প্রকাশিত: ১৫. জুন. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে ফের বন্যা দেখা দেয়ায় বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজুর রহমান পিপিএম এর উদ্যোগে এবং অর্নিবান লাইব্রেরী, পাইকগাছা, খুলনা ও স্মাইল লার্নিং সেন্টার, আলমপুর, সিলেটের অর্থায়নে লক্ষীপ্রসাদ পশ্চিম, কানাইঘাট সদর, বড়চতুল ইউপির ২ শতাধিক বন্যা দুর্গত অসহায় পরিবারের মধ্যে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৈরি আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আজ বুধবার কানাইঘাট থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজুর রহমান পিপিএম এর প্রদত্ত খাদ্য সামগ্রী ৪টি পয়েন্টে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম আসার কথা থাকলেও বন্যার পানিতে কানাইঘাট-দবরস্ত সড়কের নিচু অংশ তলিয়ে যাওয়ায় তিনি কানাইঘাটে আসতে পারেননি। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ও সেকেন্ড অফিসার সুহেল মাহমুদ, এস.আই দেবাশীষ শর্মা, নেতৃত্বে পুলিশ কুওরঘড়ি, নিজ চাউরা, হকারাই সহ ৪টি পয়েন্টে এবং অনেক বন্যা দুর্গত পানিবন্দী পরিবারের মধ্যে নৌকা নিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, কানাইঘাটে প্রথম বারে বন্যা দেখা দেয়ার পর সিলেট জেলা পুলিশের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশনায় ও থানা পুলিশের উদ্যেগে আমরা বন্যার্ত ২ হাজারের মতো পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। আবারো কানাইঘাটে বন্যা দেখা দেয়ায় আজ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজুর রহমান পিপিএম স্যারের মাধ্যমে পাওয়া খাদ্য সামগ্রী আমরা সদর ইউপি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ও বড়চতুল ইউপির বন্যা দুর্গত অসহায় পরিবারের মধ্যে পৌঁছে দিচ্ছি। পুলিশ আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি বন্যার এ সময় প্রতিটি এলাকার বন্যা দুর্গত মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
ফের বন্যা কবলিত ২ শতাধিক পরিবার পুলিশের পক্ষ থেকে চাল সহ নানা ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেট পাওয়ায় অনেকে কেঁদে ফেলেন। তারা বলেন আমাদের বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। ঘরে খাবার নেই, পুলিশের পক্ষ থেকে খাবার পাওয়ায় তারা অন্তত কয়টা দিন ভালভাবে খেতে পারবেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর