- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমীতে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৫. জুন. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা বলেছেন, বর্তমান ডিজিটালের যুগে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে লেখাপড়ার মাধ্যমে সুস্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। তাই পরীক্ষা সহ সকল ক্ষেত্রে হারবো না এমন মনোবল নিয়ে লক্ষ্য প্রান্তে পৌঁছাতে হবে। তিনি শিক্ষার্থীদের আরো মনোযোগী হয়ে লেখাপড়া করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৫ জুন বুধবার সকালে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলাস্থ মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজ আয়োজিত বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও হেপাটাইটিস বি রুটিন পরীক্ষা এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন ঢাকার পরিচালক অনুজীব বিজ্ঞানী ড. সেজুতি সাহা।
একাডেমীর প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রায়। বক্তব্য রাখেন একাডেমির গভর্নিং বডির সদস্য ডাঃ জামিলুর রহমান ও এটিএম মাসুদ চৌধুরী, চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন ঢাকার রিসার্স ইনভেস্টিগেটর ডা. সিরাজাম মুনিরা, অফিস এক্সিকিউটিভ মুনিমুল হাসান খান, সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার গৌতম কুমার সাহা, মাইক্রোবায়োলজিস্ট নাজিফা তাবাসসুম, এসিস্ট্যান্ট রিসার্স ম্যানেজার সাকিউল কবির।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুজীব বিজ্ঞানী ড. সেজুতি সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানী হতে হলে সবাইকে বেশি বেশি করে লেখাপড়া করতে হবে। বিজ্ঞান বিষয়ভিত্তিক গবেষণা ও লেখাপড়া করে অনেক কিছু জানতে হবে। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর