- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» নিখোঁজের ১৫ দিন পর জকিগঞ্জের মাদ্রাসা ছাত্র সিলেটে হোটেল থেকে উদ্ধার
প্রকাশিত: ০৭. জুন. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সিলেটের জকিগঞ্জের থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র নয়ন আহমদ নিখোঁজ হবার ১৫ দিনের মাথায় সিলেটের একটি হোটেল থেকে উদ্ধার করেছেন জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ।
সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর কদমতলী এলাকার নিউ পাঞ্জাখানা হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।
জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতার আহমদ জানান, তিনি কয়েকজন মেম্বারকে সাথে নিয়ে সিলেটের জরুরী কাজে যান। সন্ধ্যার দিকে একজন মোবাইল কলে জানান, কদমতলী এলাকার নিউ পাঞ্জাখানা হোটেলে নিখোঁজ নয়নের মতো এক কিশোরকে দেখা গেছে। পরে ইউপি চেয়ারম্যান সেখানে গিয়ে নয়নকে সনাক্ত করে পুলিশকে খবর দেন।
ইউপি সদস্য মারুফ আহমদ জানিয়েছেন, নয়ন নিখোঁজ হবার পর থেকেই সে ঐ হোটেলে কাজ শুরু করে। হোটেল মালিক ও ম্যানেজারকেও তাঁরা ঘিরে রেখেছেন। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে যাচ্ছেন।
এদিকে, মাদ্রাসা ছাত্র নয়ন নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহভাজন মুমিনপুর গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ আব্দুল মানিক (৫৫)-কে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নয়নের বাবা আব্দুল আহাদের দায়েরকৃত মামলায় পুলিশ মানিক আহমদের ৫ দিনের রিমান্ড চেয়েছেন আদালতে। তবে এখনো সেই রিমান্ড আবেদন শুনানি হয়নি বলে জানাগেছে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন এ প্রসঙ্গে জানান, নয়ন নিখোঁজ হবার ঘটনায় অনেক চাপে ছিলেন। সাধারণ মানুষকে কোনভাবেই বুঝানো যায়নি যে, নয়ন হয়তো বাড়ি থেকে পালিয়ে গেছে। এখন নয়নকে ইউপি চেয়ারম্যান পেয়েছেন বলে শুনেছি। পুলিশের হাতে নয়ন পৌঁছা না পর্যন্ত তিনি বিস্তারিত বলতে পারবেন না বলে জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর