সর্বশেষ

» রাজধানী ঢাকায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রকাশিত: ০৬. জুন. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: রাজধানী ঢাকার বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা ২২ মিনিটে বসিলা মেট্রো হাউজিং ডেভলপমেন্টের ওই জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার জামান আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেট্রো হাউজিং ডেভলপমেন্টের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ১০টা ২২ মিনিটে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31