- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» জনপ্রিয় সংবাদ মাধ্যম জিবি নিউজ ও লন্ডনের ক্ষুদে সাংবাদিক জাইম কে অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশিত: ২৮. মে. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: বিশ্বব্যাপী মহামারি করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে বিশেষ অবদান রাখায় এবং দক্ষতার সহিত কাজের স্বীকৃতিস্বরূপ লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি ক্ষুদে সাংবাদিক জাইমকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তারসাথে ইউকে ভিত্তিক জনপ্রিয় অনলাইন চ্যানেল জিবি নিউজ ২৪ ডট কম কেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই সময় জিবি নিউজ ২৪ ডট কমের হয়ে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিব হুসেন রুহেল।
সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা জাইম হোসেইনের বয়স মাত্র ১৪ বছর। ইতিমধ্যে সে বিশ্ববরেণ্য সেলিব্রেটিদের সাক্ষাৎকার নিয়ে মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
তাই তার কাজের স্বীকৃতিস্বরূপ আবারও ২০২২ সালে পেয়েছে এই বিশেষ অ্যাওয়ার্ড।
লন্ডন হান্সলো কাউন্সিলের মেয়র বিষ্ণু গুরু ক্ষুদে সাংবাদিক জাইমকে সম্মাননা তুলে দেন ও মেডেল পড়িয়ে দেন।
এ ছাড়াও কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে ২০১৭ সালে ও ২০১৮ সালেও সে পেয়েছে সিভিক অ্যাওয়ার্ড। এবার নিয়ে পঞ্চম বারের মতো অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ক্ষুদে সাংবাদিক জাইম হুসেন।
সেই সময় ব্র্যান্ড কাউন্সিলের মেয়র পারভেজ আহম্মদ ও হান্সলো কাউন্সিলের মেয়র সায়মা চৌধুরী ও আজমের গ্রাউল ক্ষুদে সাংবাদিক জাইমের হাতে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ও বিশেষ সম্মাননা তুলে দেন।
তা ছাড়া লন্ডনের ব্রিটিশ এমপি সীমা মালহোত্রা জাইমকে কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পদক দিয়েছিলেন।
ক্ষুদে সাংবাদিক জাইম হোসেইনের বাবা রাকিব রুহেল। যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর,সংবাদ মাধ্যম পরিচালনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন একটি ফাউন্ডেশন,এখান থেকে প্রতিবছরই তিনি দেশের গরিব অসহায় মানুষদের সেবা প্রদান করে জাচ্ছেন।
আর পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিশু জাইম হোসেইন আজ নিজেই হাতে তুলে নিয়েছে মাইক্রোফোন।
ক্ষুদে সাংবাদিককে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন বাবা রাকিব রুহেল ও মা লাবনী হোসেইন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

