- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» দু’শতাধিক বন্যার্ত পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে কানাইঘাট প্রেসক্লাব
প্রকাশিত: ২৫. মে. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি : ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নে ২ শতাদিক বন্যা দূর্গত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে।আজ বুধবার (২৫ মে) বিকেল ২টায় সাতবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের পাশাপাশি দু’টি স্পটে এবং বন্যা দূর্গত আশ্রয় কেন্দ্রে অবস্থানরত নারী-পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট সহ রান্না করা খাবার বিতরন করা হয়। কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের উপস্থিতিতে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য হাফিজ আহমদ সুজন সহ সাতবাঁক ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিন বলেন, এবারে কানাইঘাটের ভয়াবহ বন্যায় গোটা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বন্যা দেখা দেওয়ার পর থেকে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রতিদিন গন্যমাধ্যমে বন্যার ভয়বহতা তুলে ধরে সংবাদ প্রকাশের পাশাপাশি পানিবন্দী মানুষের পাশে থেকে ক্লাবের সকল সদস্য দিন রাত কাজ করে যাচ্ছেন। ইতি মধ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় এবং ক্লাবের সকল সদস্য সাধ্যনুয়ায়ী দু’শের অধিক বন্যার্ত পরিবারের মধ্যে নানা প্রকার খাদ্য সামগ্রী তোলে দিয়েছেন। আজ সাতবাঁক ইউপির আরো দু’শ পরিবারের মধ্যে ক্লাবের পক্ষ থেকে এবং ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিমের অর্থায়নে বিতরন করা হচ্ছে। কানাইঘাট প্রেসক্লাব অথিতের মতো যে কোন দূর্যোগ মূহুর্তে মানুষের পাশে থেকে কাজ করেছে। ক্লাবের সামর্থনুযায়ী বন্যার্তদের পাশে থেকে সহযোগিতার হাত আরো প্রসারিত করা হবে বলে প্রেসক্লাব নেতৃবৃন্দ খাদ্য সামগ্রী বিতরন কালে তাদের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সেই সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ বন্যার্তদের মাঝে আরো বেশি করে সরকারি ত্রান সামগ্রী প্রেরন এবং বন্যা কমার সাথে সাথে পুনর্বাসন প্রক্রিয়া জোরদারের পাশাপাশি ক্ষতিগ্রস্থ সকল সুরমা ডাইক বেরিবাঁেধর মাধ্যমে কানাইঘাট উপজেলাকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সরকারের পাশিপাশি রাজনৈতিক মহল, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী প্রেরন অব্যাহত রাখায় প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগে পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট অনলাইন প্রেসক্লাব
- শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

