- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» বন্যায় জনতার পাশে বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুনু মিয়া
প্রকাশিত: ১৯. মে. ২০২২ | বৃহস্পতিবার
বিশেষ প্রতিনিধি::
একজন মানবিক এসএম নুনু মিয়া। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান। জনগণের জন্য তাঁর টান অতুলনীয়। জনগনকে তিনি ভালবাসেন অন্তর থেকে। তাঁর মায়েরও আদেশ জনগনের জন্য কিছু করা। তাইতো জনগনের কষ্ট তিনি সইতে পারেন না। যেখানেই শুনেন জনগন কষ্ট পাচ্ছে সেখানেই দলবল নিয়ে ছুটে যান তিনি।
এখন বন্যায় কবলিত হয়েছে বিশ্বনাথ উপজেলার লামাকাজি, খাজাঞ্চি ও অলংকারি ইউনিয়ন। তিন ইউনিয়নের চারদিকে বন্যার থৈ থৈ পানি। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে আছে রাস্তা-বাড়িঘরসহ সব কিছু। মানুষের এমন দুরবস্থা দেখে সাথে সাথেই বন্যায় দূর্গত মানুষদের পাশে দাড়িয়েছেন তিনি। প্রতিনিয়ত সরেজমিন গিয়ে খোঁজ খবর নিচ্ছেন অসহায় মানুষদের। দিচ্ছেন ত্রাণ সহায়তা। কখনো জেলা প্রশাসকের সাথে, কখনো জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক চৌধুরীর সাথে, আবার কখনো উপজেলা প্রশাসনের সাথে ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন। পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ও উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিচ্ছেন। দুই দিন যাবৎ পানির মধ্যেই আছেন তিনি। পানিতে ভিজে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন বন্যায় দূর্গত মানুষের। দিচ্ছেন ত্রাণ ও খাদ্য সহায়তা।
জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া ২০১৯ সালের মার্চ মাসে উপজেলা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। এরপর থেকে উপজেলা পরিষদের নিয়মিত বরাদ্ধ থেকে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের জন্য ও উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি ইতিমধ্যে উপজেলায় নিরাপদ পানি ও স্যানেটেশন ব্যবস্থা উন্নয়নের জন্য ৩৯ কোটি টাকার বিশেষ প্রকল্প নিয়ে এসেছেন। এরপর গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার পরিবারের জন্য খাদ্য উপহার এনে বিতরণ করেছেন। এরআগে করোনা সংকটের সময়ও সরকারি নিয়মিত বরাদ্ধের পাশাপাশি অতিরিক্ত ভাবে পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মাধ্যমে বেশ কিছু উন্নয়ন প্রকল্প এনে বাস্তবায়ন করেছেন। গত বুধবার বন্যায় দূর্গতদের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর মাধ্যমে ১২ মেট্রিক টন চাল বরাদ্ধ এনেছেন।
বৃহস্পতিবার উপজেলার লামাকাজি ইউনিয়নে বন্যায় দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এক প্রতিক্রিয়ায় এসএম নুনু মিয়া বলেন, মানুষের কষ্ট দেখলে আমার মনে আঘাত লাগে। আমার মায়ের আদেশ আমি যেন মানুষের সার্বিক উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করি। মায়ের কথা রাখতেই আমি বিশ্বনাথের জনগনের জন্য জীবন উৎসর্গ করতে চাই।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর