সর্বশেষ

» কানাইঘাটে নিছারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের পোষাক, সেলাই মিশিন ও চেক বিতরণ

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাটের সমাজ উন্নয়ন মূলক সংগঠন নিছারিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মধ্যে ঈদের পোষাক, সেলাই মিশিন, চেক বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) কানাইঘাটের মাদরাসায়ে নিছারিয়া ফয়জে আম তালবাড়ী-বীরদল এর হল কক্ষে এক অনুষ্টানের মাধ্যমে এসব কর্মসূচি অনুষ্টিত হয়।অনুষ্ঠানে নিছারিয়া মাদরাসার ৩৫ জন,মুখিগঞ্জ জামেয়ার ৩ জন শিক্ষার্থী ও মসজিদের ১ জন মোয়াজ্জিনসহ মোট ৩৯ জনকে ঈদের পোষাক , ১জনকে সেলাই মেশিন, মাদরাসার বোর্ডিং এর জন্য পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান ও বৃক্ষরোপণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ সামছুল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামিম মাওঃ আব্দুল করিম,প্রবীন আলীমে দ্বীন মাওঃসালাহ উদ্দিন,গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ও নিছারিয়া ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মাওঃআনিছুর রাহমান চৌধুরী, শিকদার ফাউন্ডেশন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাও.মুস্তাফীযুর রহমান চৌধুরী।

উপস্থিত অতিথিবৃন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাও. আমিনুর রহমান চৌধুরী , সেক্রেটারী সলিসিটর রফিকুল ইসলাম, কোষাধক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আকিকুর রহমান এবং প্রধান উপদেষ্টা হযরত মাও.আব্দুর রহীম চৌধুরীসহ সংগঠনের শুভাকাংখী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এরকম মহত কাজ সবসময় যাতে চলমান থাকে তার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930