সর্বশেষ

» পররাষ্ট্রমন্ত্রীর নামে বাদাঘাট-কুমারগাও ৪লেন নামকরনের প্রস্তাব অধ্যাপক জাকিরের

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক::

সিলেট কদমতলী বাস টার্মিনাল জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নব নির্মিতব্য কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

আজ শুক্রবার (১ এপ্রিল) তিনি জুমার নামাজ আদায়ের পর সর্বস্তরের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

বাস টার্মিনাল পরিদর্শনকালে অধ্যাপক জাকির বলেন, বাংলাদেশের সর্ব প্রথম আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ও নান্দনিকতায় ভরপুর নবনির্মিত টার্মিনাল আজ নির্মিত হচ্ছে যা সিলেটের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টির ফল।

তাছাড়া সিলেট মহানগরীর সুযোগ্য ভূমিপুত্র আমাদের সুপ্রিয় সাংসদ সফল পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রী ও কর্মকর্তারা শাহজালের পূণ্যভূমির প্রতি আলাদা হৃত্মিক টান। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

অধ্যাপক জাকির সিলেটবাসীর পক্ষ থেকে বাদাঘাট-কুমারগাও ৪ লেন বাইপাসটি যাঁর ঐকান্তিক প্রচেষ্টায় আজ আলোর সন্ধান পেয়েছে, সিলেটের আলোকিত পুরুষ ড. একে আব্দুল মোমেন এম.পি-র নামে নামকরণের প্রস্তাব করেন।

এসময় স্থানীয় কাউন্সিলরসহ দলের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930