সর্বশেষ

» আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেট্রোসিটি উইমেন্স কলেজের আলোচনা সভা

প্রকাশিত: ২১. ফেব্রুয়ারি. ২০২২ | সোমবার

চেম্বার ডেস্ক:: শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজ। অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আয়কর আইনজীবি, মেট্রোসিটির নির্বাহী পরিচালক বাহা উদ্দিন বাহার।
বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক মাজহারুল হক সালমান, বিক্রম দে,মোস্তফা শাহাদাত আদনান,রাকিবুল হাসান মিলন, নাফিসা তাবাসসুম দিলরুবা এমি।
সভায় বক্তারা বলেন, একুশের ধারাবাহিতায় আমাদের আজকের স্বাধীনতা।
স্বাধীনতার পেছনে বায়ান্নর আন্দোলনের অবদানকে অস্বীকার করার উপায় নেই। বায়ান্নর আগে থেকে ভাষা আন্দোলন দানা বাঁধতে থাকে।
বায়ান্নতে তা চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। তারই ধারাবাহিকতায় ছয় দফা, গণঅভ্যুত্থ্যান ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন।

বক্তারা বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গ করার কারণেই একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728