- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» নিত্যপণ্যের দাম বাড়ছেই
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: ফের বেড়েছে পেঁয়াজসহ সহ কয়েকটি নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের। সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারে আবারও বেড়েছে সবজি, ব্রয়লার মুরগি, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম। বিপরীতে কমেছে মাঝারি আকারের চাল, রসুন ও হলুদের দাম।
শুক্রবার নগরীর কালিঘাট, বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার এলাকার ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা গেছে, বাজারে দাম বেড়েছে পেঁয়াজ, চিনি ও ডিমের। সিলেটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, দেশী রসুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, আমদানী করা রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা, শুকনো মরিচ ১৫০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে।
এদিকে বাজারে দাম বেড়েছে মোটা চালের। প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, গত সপ্তাহে ছিল ৪৪ থেকে ৪৮ টাকা। চিকন চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৮ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা।
শুক্রবার নগরীতে দাম বেড়েছে তেলের। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়, গত সপ্তাহে ছিল ১৪৬ থেকে ১৫৩ টাকা। বোতলজাত বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৮ টাকা, গত সপ্তাহে বিক্রি ছিল ১৫৫ থেকে ১৬৫ টাক।
বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়, গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। কেজিতে ২০ টাকা বেড়েছে গরুর মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬২০ টাকায়, গত সপ্তাহে ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা।
সিলেটে দাম বেড়েছে সবজির। বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকাজ। বাজারে ছোট ফুলকপি না থাকায় দেড় থেকে ২ কেজি ওজনের প্রতি পিস ফুলকপির দাম দাড়াচ্ছে ৭৫-১০০ টাকা। সাইজভেদে পাতাকপি বিক্রি হচ্ছে ৩৫-৫০ টাকা পিস। করোলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। গাজর কেজিপ্রতি ৪০-৫০ টাকা। টমেটো ৩৫-৪০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, মুলা ৪০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর