- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ তথ্য ও সম্প্রচারমন্ত্রীর
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেসব বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এসব সংবাদ প্রচার করতে পারে না। কিন্তু দেশের কোনো কোনো জায়গায় এখনো আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয় এবং ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়। এটি আমাদের সম্প্রচার নীতিমালা অনুযায়ী করতে পারে না।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, আমরা জেলা প্রশাসকদের কাছে সেই কথাটাই বলেছি, অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদের চিনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারেন না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।
তিনি জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গত বছর থেকে তারা যেভাবে ক্লিন ফিড বাস্তবায়নের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছেন এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছি। গত বছরের ১ অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হয়েছে। এখনও তাদের সে ব্যাপারে নজর রাখতে বলেছি। যারা কেবল নেটওয়ার্ক প্রচার করেন তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনো অনুষ্ঠান প্রচার না করে সেই ব্যাপারে সজাগ থাকতে বলেছি।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

