- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
» মঙ্গলবার রাত ৮টার পর থেকে বন্ধ দোকানপাট
প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: করোনার সংক্রমণ রোধে মার্কেট ও দোকানপাটের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার থেকে রাত ৮টার পর খুলনা নগরীতে খোলা রাখা যাবে না মার্কেট ও দোকান।
তবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না।
সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা ও মহানগর করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় বৃহস্পতিবার এ কথা জানান।
সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘করোনা ভাইরাসের নতুন ধরণ ছড়িয়ে পড়ার আগেই আমাদের সচেতন হতে হবে। আগামী মঙ্গলবার থেকে রাত ৮টার পর নগরীতে মার্কেট ও দোকান খোলা রাখা যাবে না। তবে, নিত্য প্রয়োজনীয় কাঁচামাল পরিবহণ ও কাঁচামালের আড়তের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। ’
সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত নভেম্বরে জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ডিসেম্বর মাসে করোনায় জেলায় কোনো প্রাণহানি হয়নি। হঠাৎ সংক্রমণ বাড়তে শুরু করেছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার বিকল্প নেই।
সিভিল সার্জন আরও বলেন, ‘টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুহার অনেক কম। তাই টিকা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। ’
সর্বশেষ খবর
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

