সর্বশেষ

» বিআরটিসি বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করবে: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক কমিয়ে ‘হাফ ভাড়া’ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে ‘হাফ ভাড়া’ কার্যকর হবে। এ বিষয়ে শিগগির বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

 

আজ (শুক্রবার, ২৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান।

ওবায়দুল কাদের জানান, প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে ‘হাফ ভাড়া’য় চলাচলের সুবিধা পাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে হাফ ভাড়ার সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া দিয়ে বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন। তবে ভ্রমণকালে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, জনগণের সরকার। জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোনো দাবিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930