- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
» মৃত্যুবরণকারী ১০ শ্রমিক পরিবারকে ৫ লক্ষ টাকা দিলো জেলা বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে নগদ ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ কমিটির মৃত্যুবরণকারী ১০ পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিমের পরিচালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল মন্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য শাহ রিপন ও জসিম। এছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন বেসিক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন বলেন, পরিবহন শ্রমিকরাও আমাদের স্বজন। তাদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সদ্য মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারের মাঝে নগদ টাকা অনুদান প্রদানের মাধ্যমে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। এ থেকে দেশ জাতি ও সমাজ উপকৃত হতে পারে। সমাজের সকল স্তরের মানুষের উচিত এভাবে একে অপরের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় পরিবারগুলো বেচে থাকার সাহস পাবে।
উল্লেখ্য-বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করছে। পাশাপাশি মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। এর আগে চলতি বছরের ২১ নভেম্বর আরো ৮ পরিবারের মাঝে নগদ ৪ লক্ষ টাকা এবং ১৯ অক্টোবর ৩ পরিবারের মাঝে আরো দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর