সর্বশেষ

» দেশজুড়ে রেড অ্যালার্ট জারি, সতর্কাবস্থানে পুলিশ || ছুটি বাতিল

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২১ | বুধবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক::

Manual6 Ad Code

রাজধানী ঢাকাসহ সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

এরপরই পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়।

Manual8 Ad Code

এমনকি পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করা হয়েছে। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে।

দেশের সব থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual2 Ad Code