- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান মনোনীত
প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২০ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে যমুনা গ্রুপের ৪২টি অঙ্গপ্রতিষ্ঠানের কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের গত ২৩ আগস্ট ২০২০ সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতভাবে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত ১৩ জুলাই ২০২০ না ফেরার দেশে পাড়ি জমান। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ইতিপূর্বে যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি বর্তমান জাতীয় সংসদের একজন সম্মানিত সংসদ সদস্য ও দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাগুলোর অন্যতম ‘দৈনিক যুগান্তর’র প্রকাশক। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি দেশের অর্থনৈতিক উন্নয়নে, শিল্পের অবকাঠামো বিনির্মাণে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে এসেছেন।
তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আর্থ-সামাজিক, শিক্ষা, মানবাধিকার এবং শিশু ও নারী অধিকার সংরক্ষণের নানান বৃহৎ উদ্যোগে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়েছেন বহু আগেই। দেশের উৎপাদন খাতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ২০০১ সালে সিআইপির মর্যাদা প্রদান করে।
তিনি ১৯৯১ সাল থেকে ঢাকা জেলা জজকোর্ট, ঢাকা সিএমএম কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইন পেশায়ও জড়িত আছেন।
যমুনা শিল্প পরিবার দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে ১৯৭৫ সাল থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন শিল্প, উৎপাদন ও সেবা খাতে বিশেষ করে বস্ত্র খাতের টেক্সটাইলের স্পিনিং, নিটিং, ডায়িং, হাইটেক ফ্যাব্রিক্স, গার্মেন্টস ইত্যাদি, টয়লেট্রিজ, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বেভারেজ, যমুনা ফিউচার পার্ক শপিংমল, ফাইভস্টার হোটেল (জেডব্লিউ ম্যারিয়ট হোটেল), বিনোদন পার্ক, অটোমোবাইলস, কেমিক্যাল, লেদার, রিয়েল এস্টেট সেক্টর, হাউজিং, টায়ার অ্যান্ড রাবার, প্রিন্টিং ও পাবলিশিং (দৈনিক যুগান্তর), ইলেকট্রনিক্স মিডিয়া (যমুনা টিভি) প্রতিষ্ঠার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশের আর্থ-সামাজিক ও শিল্প খাতে বিশাল অবদান রেখে এসেছে।
বর্তমানে যমুনা গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নতুন নেতৃত্বে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের অসমাপ্ত স্বপ্ন দ্রুত বাস্তবায়নে সক্ষম হবে বলে যমুনা গ্রুপের পরিচালনা পর্ষদ মনে করে।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত বৃদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

