সর্বশেষ

» সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন তৌফিক বক্স লিপন। তিনি সিসিকের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। সিসিকের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। আজ শুক্রবার বিকালের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়বেন।

আগামী ২৯ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। আরিফের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তৌফিক বক্স লিপন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাঁকে ভারপ্রাপ্ত মেয়র করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930