- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» কোম্পানীগঞ্জে দুধ দিয়ে গোসল করলেন বিজয়ী চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে জয়লাভের পর দুধ দিয়ে গোসল করেছেন এক নবনির্বাচিত চেয়ারম্যান। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। দুধ দিয়ে গোসলের ঘটনায় সিলেটসহ কোম্পানীগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের।
আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ওই ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান ছেলে। এছাড়া তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৮৭৯ ভোট।
এ প্রসঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম বলেন, ‘আমার আম্মা এবং চাচীমা পণ করেছিলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তারা তাদের কথা রেখেছেন। বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তারা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নেন। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছি। পরে সেটি ভাইরাল হয়।’
অনেকেই বিরূপ মন্তব্য করায় গোসলের ভিডিওটি ডিলিট করে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা আমার আপলোড করা দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। আমি অনুধাবন করতে পেরেছি এ ব্যাপারটি অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি। যেহেতু আনন্দঘন মুহূর্তে আবেগের বশে ভালো-মন্দ বিচার না করেই নিজের অসাবধানতায় এহেন কাজ করেই ফেলেছি তাই এর পক্ষে আর কোনো যুক্তি উপস্থাপন না করেই আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এরই মধ্যে আমি ভিডিওটি মুছে ফেলেছি।’
ডিএস
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর