- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
» সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ -২০২১ অনুষ্ঠিত
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক::
আনন্দঘন পরিবেশে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফরীন হক। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। এরপর ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি এবং প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিভিন্ন ইতিবাচক দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তা সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরো প্রাণবন্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে আরো জানানো হয় যে, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের চলমান সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা ও উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেছেন।
সর্বশেষ খবর
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর