- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক কোহিনূরের মতবিনিময়
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২১ | শনিবার
কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক ছাত্রলীগ নেতা ও রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর বলেন, তিনি দীর্ঘ দিন থেকে তাঁর ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মানুষের সেবা করার পাশাপাশি অবহেলিত রাজাগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক উন্নত জনপদে পরিণত করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার জন্য ইউনিয়নের সর্বস্তরের ভোটার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ দিন থেকে এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, মত বিনিময়, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ইউনিয়নবাসীর ব্যাপক সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন। তিনি আরও বলেন, ছাত্র অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তীতে সাংবাদিকতা পেশার সাথে এখনও সম্পৃক্ত রয়েছেন। তিনি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন ও সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করেন। যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এজন্য আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসন্ন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। রাজাগঞ্জ ইউনিয়নকে সবদিক থেকে একটি উন্নত জনপদ ও স্থানীয় সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি সরকারের সবধরনের সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন বলে মতবিনিময়কালে আলী আকবর চৌধুরী কোহিনূর উল্লেখ করেন। একজন সাংবাদিক হিসেবে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন তিনি। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মাহবুবুর রশীদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সংবাদকর্মী মুফিজুর রহমান নাহিদ, মিজানুর রহমান লাভলু সহ আরও অনেকে।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর