সর্বশেষ

» জৈন্তাপুরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মাহসড়কের হরিপুর বাজারের পার্শ্ববর্তী হরিপুর স্কুল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুরের জালাল আহমদের ছেলে হোসেন আহমদ (৩৫) ও একই উপজেলার হাজীপুরের শুকোর আহমদ (৫০)। হোসেন আহমদ অটোরিকশার চালক ছিলেন এবং শুকোর আহমদ অটোরিকশার যাত্রী এবং তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ও তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা করে জৈন্তাপুর থেকে শিম ও বরবটি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন হোসেন আহমদ ও শুকোর আহমদ। অন্যদিকে প্রাইভেটকারটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। বেলা ১২ টার দিকে জৈন্তাপুরের হরিপুর বাজার পেরিয়ে হরিপুর স্কুল মার্কেট এলাকায় পৌঁছালে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশারচালক ও আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও এক আরোহী আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে স্থানীয় ও পুলিশ সদস্যরা।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, নিহত দুইজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930