- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
» তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার, নোটিশ জারি
প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির সংস্থাপন শাখার উপ-সচিবের সই করা সভার নোটিশ জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সভার নোটিশে বলা হয়েছে, আগামী ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে ইসি ৮৭তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।
সভা থেকেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং অষ্টম পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপের পৌরসভার সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। কমিশন সভাকে সামনে রেখে ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, নির্বাচন কমিশন সচিবালয়ের সব প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে কমিশন।
বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা চার হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ মেয়াদ ৭৫২ ইউপির শেষ হয়, ৩০ মার্চ ৬৮৪, ২২ এপ্রিল ৬৮৫, ৬ মে ৭৪৩, ২৭ মে ৭৩৩ এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট করতে পারেনি ইসি। বর্তমানে করোনা সংক্রমণ তুলনামূলক নিয়ন্ত্রণে আসায় ধাপে ধাপে মেয়াদোত্তীর্ণ ইউপির নির্বাচন করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সর্বশেষ খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

