- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক: টানা চতুর্থ ও শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞ।
সরেজমিন দেখা যায়, জিরো পয়েন্ট থেকে ফুলবাড়ী অভিমুখের সড়ক দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে কার্যালয়ের সামনে আসছেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিয়ে পছন্দের মনোনয়ন প্রত্যাশীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বরাবরের মতোই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্তদের। মনোনয়নপত্র নিতে বা জমা দিতে সঙ্গে প্রার্থীসহ মোট তিনজনের বেশি ভেতরে প্রবেশ না করার জন্য মাইকেও বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। এই নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে নৌকার পক্ষে কাজ করবেন তারা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম জমা ও বিতরণের এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে। দলটির কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ, তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং নিচ তলায় সকল বিভাগের পত্র জমা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা

