- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
» হলি সমবায় সমিতি সিলেটের ইসলামিক আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক:: হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সিলেটের উদ্যোগে ইসলামিক আলোচনা, প্রশ্নোত্তর ও ইফতার মাহফিল গতকাল ১ এপ্রিল শনিবার বিকালে নগরী মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের প্রধান উপদেষ্টা, প্রবীন ব্যবসায়ী মোঃ রফিক হক এর সভাপতিত্বে আলোচনা সভায় ইসলামিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার ধানমন্ডিস্থ সোবহানবাগ জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের খতিব এবং এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের আলোচক ও ভাইস প্রেসিডেন্ট শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না ও আব্দুল হাদি পাবেল, সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, ব্যবসায়ী আব্দুল খালিক খান রহিম, শাহেদ বকস, শরিফ আহমদ, জাকারিয়া আহমদ, জাবেদ আহমদ, শিমুল হামিদ, শামীম খান, আজিজুল মকসুদ তালহা, আক্তার হোসেন, আব্দুল আউয়াল জসিম, এনায়েত মৌলা রাজু, হাজী মোঃ ফখর উদ্দীন, নুর উদ্দিন, শাহীন আহমদ শাহীন, বেলাল আহমদ, আব্দুল মালিক মিলাদ, শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলোচক শায়েখ শাহ ওয়ালী উল্লাহ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসাজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
আলোচকের বক্তব্যে শায়েখ শাহ ওয়ালী উল্লাহ বলেন, সৎ ও সত্যবাদী ব্যবসায়ীগণ নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) এর সঙ্গী হবেন। নবীজি (সাঃ) এর সঙ্গী হতে হলে অবশ্যই নিষ্ঠাবান, আদর্শবান ও আল্লাহ প্রেমিক হতে হবে। পবিত্র মাহে রমজানের রোজার প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজেই দান করবেন। সেই প্রতিদান পেতে হলে ঈমানের সাথে সঠিকভাবে সবাইকে নামাজ-রোজা সহ ইসলামিক আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, রাসূল সাঃ জীবনের শুরুতে ব্যবসায়ী ছিলেন। সেই থেকে মুসলিম ব্যবসায়ীদের সম্মান ছিলো এখনো আছে। সেই সম্মানকে ধরে রেখে নিষ্ঠা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করলে প্রতিষ্ঠানের উন্নতির পাশাপাশি সফলতা লাভ করা সম্ভব। তিনি রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার আহবান জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর