সর্বশেষ

» প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন ছাত্রলীগ নেতা সনজিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৩ | মঙ্গলবার

  • চেম্বার ডেস্ক:: ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাসকে নিজের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২১ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি বেতন কাঠামোর নবম গ্রেডের সর্বোচ্চ স্কেল অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতনে সনজিতকে চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930