সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাবের নতুন সদস্য আহ্বান

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৩ | শনিবার

চেম্বার প্রতিবেদক:: 

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নতুন সদস্য হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্য হতে ইচ্ছুকদেরকে প্রেসক্লাবের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১৮ মার্চ ২০২৩ইং হতে ২৫ই মার্চ ২০২৩ইং পর্যন্ত কানাইঘাট প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় হতে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন। অথবা ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এর ০১৭৩১-৯৮৩৫৩৮ নাম্বারে যোগাযোগ করে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদিসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মরত প্রিন্ট/ইলেক্ট্রনিক্স মিডিয়ার নিয়োগ ও পরিচয়পত্রের সত্যায়িত কপি সাথে জমা দিতে হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031