- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
» শান্তিগঞ্জে উপজেলায় কে হচ্ছেন আওয়ামী লীগের সভাপতি- সম্পাদক?
প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক::
শান্তিগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চারদিকে উৎসবের আমেজ। সম্ভাব্য প্রার্থীরা জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সম্মেলনে কর্মি জড়ো করতেও ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে।
সুনামগঞ্জ -৩ নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মূলত দুটি বলয়ে আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয়। নির্বাচন বা সম্মেলন বলয়ভিত্তিক রাজনীতি তীব্র হয়। তবে, স্থানীয় সাংসদ মন্ত্রী এমএ মান্নান বলয় একক আধিপত্য বিস্তার করলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছেন আজিজুস সামাদ ডন অনুসারীরা। ইতোমধ্যে তারা প্রার্থীতাও ঘোষণা করেছেন।
এ উপজেলায় বর্তমান সভাপতি আব্দুল হেকিম আবার সভাপতি পদে প্রার্থী হবেন। তবে, তিনি বলেন, এখানে বলয়ের কিছু নেই। আমরা সবাই মিলে আওয়ামী লীগ। কেন্দ্র বা জেলার নেতৃবৃন্দ চাইলে দলের জন্য কাজ করবো। সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বপাগলা ইউনিয়নে নৌকার প্রার্থী রাসিকুল ইসলাম। তিনি বলেন, দলের জন্য কাজ করে যাচ্ছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচে সামান্য ভোটে আমি হেরে যাই। আমাকে একটি মহল হারিয়েছে। তিনি বলেন, সিনিয়র নেতৃবৃন্দ মনে করলে বড় পরিসরে কাজ করতে চাই। সভাপতি পদে প্রার্থী হবেন শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লা, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হায়দর। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্বপাগলা ইউনিয়নের বর্তমান সভাপতি মজিদুর রহমান মধু। সভাপতি পদে প্রার্থী হবেন জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল আলম নিক্কু।
অন্যদিক, মন্ত্রী এমএ মান্নান বলয় থেকে উল্লেখযোগ্য কেউ সভাপতি প্রার্থী না হলেও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন মন্ত্রীর রাজনৈনিক সচিব হাসনাত হোসেন। এ কারণে আর কেউ প্রার্থী হন নি। তাঁর কর্মী সমর্থকরা বলছেন, আমাদের একটাই দাবি- হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক দেখতে চাই।
সর্বশেষ খবর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

