সর্বশেষ

» সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. আগস্ট. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। আজ রোববার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসাররা।

সভা শেষে বিদায়ী পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম-কে সংবর্ধনা দেওয়া হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031